মংলা সংবাদদাতা : বছরের পর বছর ধরে শূণ্য রয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তার ৮টি গুরুত্বপূর্ণ পদ। জনপ্রশাসন মন্ত্রনালয়ের জারিকৃত সর্বশেষ পরিপত্র মেনে এক বছরেরও বেশি সময় ধরে ৪র্থ,৫ম ও ৬ষ্ট গ্রেডের পদোন্নতি বোর্ড বসাতে পারেনি মোংলা বন্দর কর্তৃপক্ষ। এর ফলে এমন শূণ্যতার সৃষ্টি হয়েছে। অন্যদিকে নিয়মানুসারে নির্দিষ্ট সময় দায়িত্বপালন শেষে যোগ্যতা অর্জনের পরও একই পদে দীর্ঘদিন দায়িত্বপালন করতে হচ্ছে অনেক কর্মকর্তাদের। এছাড়া বন্দরের ১৩টি অতি গুরুত্বপূর্ণ পদে ডেপুটেশনে এসে দায়িত্ব পালন করছেন, প্রশাসনের কর্মকর্তারা। এমন পরিস্থীতিতে টেকসই বন্দর ব্যবস্থপ্রনা ও বন্দরের দাপ্তরিক কাজের গতি বাড়াতে ডেপুটেশনের পরিবর্তে যোগ্য ও অভিজ্ঞদের দায়িত্ব প্রদান এবং সকল শুণ্য পদে পদায়নের দাবি ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রবিধানমালা অনুযায়ী দেখা যায়,বন্দরে কর্মরত কর্মকর্তাদের মধ্যে যোগ্যব্যক্তি না থাকলে ডেপুটেশনে দায়িত্ব পালন করা যাবে। সে অনুযায়ী বর্তমানে মোংলা বন্দর কর্তৃপক্ষের ” চেয়ারম্যান, সদস্য (হারবার ও মেরিন), সদস্য (অর্থ), সদস্য(প্রকৌশল ও উন্নোয়ন), পরিচালক (প্রশাসন), হারবার মাস্টার, প্রধান প্রকৌশলী(যান্ত্রিক ও তড়িৎ), প্রধান প্রকৌশলী (মেরিন), প্রধান নিরপ্রত্তা কর্মকর্তা, প্রধান হাইড্রোগ্রাফার, পরিচালক ট্রাফিক, পরিচালক (বোর্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট”এ ১৩ টি অতিগুরুত্বপূর্ণ পদে ডেপুটেশনে দায়িত্ব পালন করছেন, বাংলাদেশ সামরিক বাহিনী এবং সচিবালয়ের কর্মকর্তাগন। এমন পরিস্থিতিতে বন্দরের গুরুত্বপূর্ন দপ্তর ”উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ), ডেপুটি ট্রাফিক ম্যানেজার, পরিচালক (বোর্ড), নির্বাহী প্রকৌশলী (মেরিন), নির্বাহী প্রকৌশলী (সিভিল ও হাইড্রলিক্স), ডেপুটি ম্যানেজার,ঊর্ধ্বতন হিসাব কর্মকর্তা , ডেপুটি হারবার মাস্টার এ ৮ টি পদ শুন্য রয়েছে বছরের পর বছর ধরে।