জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। একজন যাত্রীর লঞ্চ ভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ও বেশি দূরত্বে ১৪ পয়সা বেড়েছে। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে। মঙ্গলবার লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত বৃহস্পতিবার সারা দেশে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়িয়েছে সরকার। তবে দূরপাল্লা ও মহানগরে কিলোমিটার প্রতি ভাড়া বাড়লেও ঢাকা ও চট্টগ্রামে বাস-মিনিবাসের সর্বনি¤œ ভাড়া আগের মতোই যথাক্রমে ১০ ও ৮ টাকা বহাল থাকছে।