ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে অবৈধ ভাবে বংশী নদীর উত্তোলন করা ভিটি বালু বিক্রি করেই চলছে চিহ্নিত চক্রটি।

জানা গেছে, ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা গুচ্ছ গ্রামের পাশে অবৈধ ভাবে দীর্ঘ দিন ধরে বংশী নদীর বালু উত্তোলন করে ভিটি করে ট্রাক যোগে বালু বিক্রি করছে এলাকার চিহ্নিত চক্রটি। এদিকে বংশী নদীর বালু লুটের কারণে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের সরকারী রাজস্ব। এই বালু লুটের বিরুদ্ধে যদি কোন ব্যাক্তি এর প্রতিবাদ করে তাহলে ঐ ব্যাক্তিকে মামলার হুমকি সহ মারধর করে থাকেন বালুখেকু এই সন্ত্রাসী লোকজন। বালুদস্যুরা জানায়, বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহশিলদার) দীপক চন্দ্র দে কে অর্থের বিনিময়ে ম্যানেজ করেই আমরা এই বালু বিক্রি করছি। এ ব্যাপারে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি এ প্রতিবেদককে বলেন, খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।