বটিয়াঘাটা সংবাদদাতা : বটিঘায়াটা ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী রাইঙ্গেমারী এলাকায় আজিজুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার।

নিহত যুবক বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার (বিজয়পুর) গ্রামের বাসিন্দা হবিবুর রহমানের ছেলে। শুক্রবার আনুমানিক সন্ধা ৭ টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা তিন চারটি মটর সাইকেল জোগে এসে রাইঙ্গেমারী কার্তিক মেম্বারের বাড়ির কাছাকাছি তন্ময়ের প্লটের মধ্যে আজিজুল ইসলাম কে কুপিয়ে হত্যা করে। এসময় পাশের বাড়ির লোকজন লাশটি দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে। বটিয়াঘাটা থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে। সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থলে এসে লাশটির পরিচয় সনাক্ত করে।এবিষয় বটিয়াঘাটা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, “আমরা ৯৯৯ কল পেয়ে দ্রুত ঘটনা স্থলে চলে আসি এবং তার পরিচয় সনাক্ত করি।তার নাম আজিজুল ইসলাম, বাড়ী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায়।তবে মৃত এই ব্যাক্তির নামে চুরি,ছিনতাই,ডাকাতি সহ ৭ থেখে ৮ টি মামলা রয়েছে।ময়না তদন্তের জন্য আগামীকাল সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।” তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।