কটিয়াদি (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদিতে কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক শাফি উদ্দিন আহমেদ (৯২) গতকাল সোমবার ভোর ৪.৩০ টায় চরপুক্ষিয়া তার নিজ গ্রামের বাড়িতে ইন্তিকাল করেন। সোমবার বিকাল ৩টায় তার জানাজার নামাজ শেষে নিজ বাড়ির গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তিনি ১৯৩৫ সনে কটিয়াদী উপজেলাধীন চরপুক্ষিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও০২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তৎকালীন সময়ে তিনি বিএ পাস করে ১৯৬১ সনে কটিয়াদী পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে দীর্ঘ ৪৩ বছর অত্যন্ত সুনামের সহিত শিক্ষকতা করে ২০০৪ সনে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে কটিয়াদী উপজেলার সর্বমহলে সুখের ছায়া নেমে এসেছে। তিনি অত্যন্ত মেধাবী, সৎ, বিনয়ী ও ধর্মপরায়ণ ছিলেন । তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে কটিয়াদি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বমোহল থেকে শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গ্রাম-গঞ্জ-শহর
কটিয়াদী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফি উদ্দিনের ইন্তিকাল
কিশোরগঞ্জের কটিয়াদিতে কটিয়াদী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক শাফি উদ্দিন আহমেদ (৯২) গতকাল সোমবার ভোর ৪.৩০ টায় চরপুক্ষিয়া তার নিজ গ্রামের বাড়িতে ইন্তিকাল করেন।