সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : অবশেষে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক অংশে যাচাই-বাছাই শেষে সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অডিটোরিয়াম হলরুমে দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান প্রার্থীর নাম ঘোষণা করেন।

প্রার্থী হলেন, সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার একাংশ আসনে ইসলামী ব্যাংকের সদস্য সচিব, ঢাকা বাদশা ফয়সল ইনিস্টিউট জামে মসজিদের খতিব ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার গণমানুষের নেতা এবং সবার পরিচিত মুখ, সত্য ও ন্যায়ের প্রতীক জনাব শায়খ ড. আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মওলানা শাহীনূর আলম, রায়গঞ্জ উপজেলা আমীর মাওলানা আলী মুর্তজা, তাড়াশ উপজেলার আমীর মাওলানা ছাকলাইন হোসেন, সলঙ্গা থানা আমীর রাশিদুল ইসলাম সহিদ প্রমুখ।