ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ জন আটক হয়েছে। শুক্রবার ৮ মে সকালে পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে হত্যা চেষ্টা মামলা, সন্দেহভাজন ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।
আসামিরা হলেন শামীম হোসেন (১৯), ফরিদুল আলম (৪২) এবং সামিনা আক্তার (৩৭), সর্বসাং- আউলিয়াবাদ, ৮নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা-ঈদগাঁও, কক্সবাজার।
অন্য আসামিদের মধ্যে রয়েছে মোস্তাক আহমদ (৬৪), পিতা- মৃত হাজী মিয়া হোসেন, সাং- বাঁশকাটা , ১নং ওয়ার্ড, ইসলামপুর , শফি আলম (৫৫), পিতা- মৃত আহমুদুর রহমান, সাং- বাঁশকাটা, মাদ্রাসা পাড়া , ১নং ওয়ার্ড, ইসলামপুর, রমজান আলী (৪২), পিতা- সুলতান আহমদ, সাং- এসিএফ পাড়া, উত্তর নাপিতখালী , ৩নং ওয়ার্ড, ইসলামপুর, নুরুল আজিম (৫৪), পিতা- মৃত আমির হামজা, সাং- নাপিতখালী, রিজার্ভ পাড়া , ২নং ওয়ার্ড, ইসলামপুর, সর্বথানা- ঈদগাঁও, জেলা-কক্সবাজার।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, তাদের ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।