ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে বাসাইল বিল পুনঃ খালখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধামরাই উপজেলা কুল্লা ইউনিয়নের বাড়ী গাও এলাকায় বাসাই বিল হতে বংশী নদী পর্যন্ত ৩ কিলোমিটার ১০ মিটার প্রস্থের ৫৩ লাখ টাকার ব্যায়ে পুনঃ খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুনঃ খালখনন হলে এলাকায় কৃষি জমির সেছের সুবিধা সহ পানি নিস্কাশনের সুবিধা হবে, খাল খননে মাছের চাহিদা ও পূরণ হবে। তিনি আরো বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা যাবে না, ধামরাইকে মাদকমুক্ত করার ঘোষণা দেন। একসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহিতুল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।