ফুলগাজী সংবাদদাতা : ফুলগাজী আমজাদহাট সীমান্তে শনিবার(৪ অক্টোবর) রাতে ফেনী ব্যাটালিয়ন (০৪ বিজিবি) এর অধিনস্থ তারাকুচা বিওপির বিশেষ টহলদল সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে ফেনাপুস্করনী মেইন পিলার-২১৮৩/৬এস এর পাশে আমজাদহাটের শীর্ষ মাদককারবারী রুবেলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ও দুইটি মোবাইল উদ্ধার করা হয়।