বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত হাতীমারা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে শুক্রবার (১০ জুলাই) ২০২৬ সালের এইচএসসি প্রোগ্রামের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহনাজ সরকার শিল্পী। সভাপতিত্ব করেন হাতীমারা কলেজের অধ্যক্ষ ড. আব্দুল মোত্তালিব মিঞা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফরোজা খানম লিলি, শম্পা সরকার, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, এ কে এম আনোয়ার হোসাইন, নাজনীন দিল আফরোজ, উজ্জ্বল সিকদার, সাংবাদিক মোস্তাফিজুর রহমান টিটো এবং তাজউদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ, সততা ও আত্মবিশ্বাস বজায় রেখে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে তারা শিক্ষার্থীদের সফলতা ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাতিমারা কলেজের অধ্যাপক মো. শফিকুল ইসলাম। শেষে পরীক্ষার্থীদের মঙ্গল, সুস্বাস্থ্য ও কৃতিত্বপূর্ণ ফলাফল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।