কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি অবৈধ মধু তৈরির কারখানা ও ২ হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন প্রতিষ্ঠান কে ৬ লক্ষ টাকা জরিমানা করেছেন।

বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ আবদুল্লাহপুরের কদমপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদের নেতৃত্ব ‘বিসমিল্লাহ মধুপুর ও মৌ খামার’-এর মালিক মো. হিসবুল্লাহকে অনিয়মের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে তালাবদ্ধ করা হয়।

এ ছাড়া আব্দুল্লাহপুরে অবস্থিত ‘জাহানারা হাসপাতাল’-এর মালিককে বিভিন্ন অনিয়মের জন্য ৫০ হাজার টাকা, নারী-শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার’-এর মালিককে বিভিন্ন অনিয়ম করার দায়ে একই অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মোকাদ্দেস, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাহীনুর ইসলাম এবং পুলিশ প্রশাসনের সদস্যরা।