শর্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৩ টার দিকে শার্শার মাটিপুকুর গ্রামে। পুলিশ ডাকাতির সাথে জড়িত রবিউল ইসলাম রবি (৪৫) নামে এক ডাকাতকে আটক করেছে। ডাকাতদল দুটি মোটরসাইকেল , নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট কেেরছে বলে জানাগেছে। পুলিশ তাৎক্সনিক ভাবে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে মাটিপুকুর গ্রামে মোঃ ইয়াকুব আলীর বাড়িতে একদল ডাকাত হানাদেয়। এ সময় ডাকাতদল বাড়ির লোহার গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তখন ডাকাতদল ইয়াকুব আলীর ঘর থেকে দুটি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন প্রকার মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগি ইয়াকুব আলী ও তার পরিবার জানান, বৃহস্পতিবার রাত ৩টার সময় ডাকাতদল বাড়ির গেট ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় ডাকাত দল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতদল বাড়িতে থাকা একটি লাল-কালো রংয়ের পালসার মোটরসাইকেল যার রেজিঃ নং যশোর-ল-১৬-৩৮৭৯ ও একটি হিরো স্পিলিন্ডার মোটরসাইকেল যার রেজিঃ নং যশোর -হ- ১৮-১১৮৪, নগত ৫০ হাজার টাকা, কিছু স্বর্ণালঙ্কাল ও একটি মোবাইল লুট করে নিয়ে যায়।
মণিরামপুর (যশোর)
মণিরামপুরে এক দম্পতিকে অচেতন করে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুস সালামের দোতলা বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট হয়েছে। এ সময় দুর্বৃত্তরা দীর্ঘ সময় বাড়িতে অবস্থান করে খাওয়া-দাওয়াও করে। অসুস্থ অবস্থায় বর্তমানে আব্দুস সালাম (৪৫) ও তাঁর স্ত্রী শিউলি বেগম (৪০) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর ভাইঝি ইয়াসমিন আক্তার জানান, আব্দুস সালাম একটি কোম্পানির পরিবেশক। বিজয়রামপুর হাইস্কুল সংলগ্ন তাঁর দোতলা বাড়িটির নির্মাণকাজ চলমান। ব্যালকনি ও পাশের গাছ বেয়ে সহজেই ঘরের ভেতরে প্রবেশ করা যায়।
তিনি বলেন, বুধবার রাতে আব্দুস সালাম ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন। রাত ১২টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা দোতলা দিয়ে ঘরে ঢুকে নিচতলায় নেমে চেতনানাশক স্প্রে করে তাঁদের অজ্ঞান করে ফেলে।
রাণীনগর (নওগাঁ)
নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রী (১১) কে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত যুবক আব্দুর রাজ্জাক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে গত শনিবার (২ মে) দুপুরে উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত শনিবার দুপুরে টিফিন বিরতিতে বাড়িতে খাবার খেয়ে স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।
গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভুক্তভোগী ছাত্রীর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ঘটনাটি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকায় ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লালমনিরহাট
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে ২ কেজি ভারতীয় গাঁজাসহ মোছাঃ রুবিনা খাতুন (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার ৮ মে বেলা ১১টা ২০ মিনিটে লালমনিরহাটের কর্ণপুর মাঠের পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণপুর সীমান্ত এলাকায় অভিযান চালায় ১৫ বিজিবি’র একটি বিশেষ টহলদল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক রুবিনা খাতুন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোড়কমন্ডল গ্রামের বাসিন্দা। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ হাজার টাকা।
আদমদীঘি (বগুড়া)
বগুড়ার আদমদীঘিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের ওয়ারেন্টমুলে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জনকে গ্রেপ্তার ও শাসসুজ্জামান মাসুম নামের এক মাদক কারবারির নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে আদমদীঘি উপজেলার বিভিন্ন ¯’ান থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আদমদীঘির নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের আবু জাহিদের ছেলে শামসুজ্জামান মাসুম (৪০) এর নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া (নাটোর)
নাটোরের বাগাতিপাড়া থেকে ৮৫ পিস ইয়াবা সহ নাটোর সদরের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টার দিকে উপজেলার জিগরী আজগোরের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- নাটোর শহরের কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড এলাকার মোঃ হায়দার আলীর ছেলে নাঈম (২৫) এবং কাপুড়িয়া পট্টি (নীচা বাজার) এলাকার মোঃ আজাহার আলীর ছেলে আশিক ইমরান (৩০)।
মাধবদী (নরসিংদী)
হত্যা না আত্নহত্যা এ নিয়ে এলাকায় চলছে নিরব আলোচনা সমালোচনা। নরসিংদী মাধবদীর আলগী মনোহরপুর ভাড়া বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইফুল নামের এক যুবকের লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।
নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। তিনি মাধবদীর আলগী মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন তৌফিকুল ইসলামদের বাড়িতে স্ত্রী, সন্তান নিয়ে ভাড়া থাকতেন।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা হতে সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জ সিরাজদিখানে পূর্ব শত্রুতার জেরে প্রান্ত সরকার (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ইছাপুরায় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট পড়তে গিয়ে দর্শম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করায় আটক যুবককে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
হাটহাজারী (চট্টগ্রাম)
ট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্সা ইউনিয়নে তাছরিন আক্তার (২৩) নামের চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মাহলুমা বাজার সংলগ্ন ওবাইদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাছরিন আক্তার ওই এলাকার বাসিন্দা সামি শাহাদাত হোসেনের (৩৪) স্ত্রী। তিনি রাউজান উপজেলার গহিরা এলাকার রোজা আলীর বাড়ির মুজিবুর রহমান ও রুবি আক্তারের মেয়ে।
নিহতের মা রুবি আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাছরিনের শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তি চলছিল। বিশেষ করে শাশুড়ি ও ননদের আচরণে অতিষ্ঠ হয়ে তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এর জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেন তিনি।