সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ মে) সাপাহার উপজেলায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।

সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের বিরুদ্ধে পৌর শ্রমিকদল সভাপতি মিল্টন হাওলাদারকে মিথ্যা চাঁদাবাজী মামলায় আসামী করে জেল হাজতে পাঠানোর অভিযোগ এনে উপজেলা শ্রমিকদল সভাপতি ও যান্ত্রিকযান থ্রী হুইলার মালিক সমিতির সভাপতি মোঃ তারিকুল ইসলাম সোহাগ সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শতাধিক শ্রমিক নেতা ও চালকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

মণিরামপুর (যশোর) : মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানের আশু রোগমুক্তি কামনায় এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মাগরিব নামাজ বাদ মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাওলানা হযরত আলীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সহ-সভাপতি জি,এম ফারুক আলম ‘প্রতিদিনের কণ্ঠ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহিনুর রহমান পান্না, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রমুখ।

সনদ ক্রেষ্ট ও বৃত্তি প্রদান

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গায় আইইএস জাতীয় মেধা বৃত্তি পরীক্ষার অর্থ, সনদ, ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শনিবার ৯ মে সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ এডুকেশন সোসাইটির আয়োজনে বাংলাদেশ শিক্ষা ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল বকুল আলম বকুলের উপস্থাপনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।

নির্মাণ কাজের উদ্বোধন

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : মানিকগঞ্জের হরিরামপুরে ১,৫০০ মিটার এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত)। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা ঠাকুরপাড়া ও ব্যাসদি এলাকায় গ্রামীণ সড়ক উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে হেরিং বোন বন্ড (এইচবিবি) নির্মাণের দ্বিতীয় পর্যায়ের (তৃতীয় সংশোধিত) কাজের উদ্বোধন করা হয়।

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান (শান্ত) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কাজের উদ্বোধন করেন।

প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, যা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়-এর অধীনে পরিচালিত হচ্ছে।

জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন

মীরসরাই সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে অদ্য সকালে স্থানীয় মিঠাছরা উচ্চ বিদ্যালয় হলে সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মোঃ আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক বোরহানউদ্দিন। প্রধান অতিথি বলেন ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ যোগ্য ও অভিজ্ঞ খোদাভিরু লোকের অতিব প্রয়োজন। জামায়াতের ইসলামী এমন কিছু লোক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কে নৈতিকতার বলে বলিয়ান হয়ে কাজের গতি বৃদ্ধি করতে হবে। নিজের আত্ম গঠন ও মানোন্নয়নে সকল কে এগিয়ে আসতে হবে।