গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশাল জেলার গৌরনদী উপজেলার দুগ্ধ খামারিদের, গাভী পালন লাভজনক খামার, ব্যবস্থাপনা বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (৬মে) সকাল ১০টায় গৌরনদী বাস স্ট্যান্ড তিন বেলা রেস্টুরেন্টে গৌরনদী গাভী খামারীদের নিয়ে ব্রাক আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে ব্র্যাকের রিজিওনাল সেলস ম্যানেজার এআইএসপি, এম এ কাশেম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, গৌরনদী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ সরকার, এ সময় উপস্থিত ছিলেন ব্রাক বরিশাল রিজিওনাল, সেলস কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ অলিদ হোসেন,প্রশিক্ষণে উপজেলার প্রায় ৬০ জন খামারি অংশগ্রহণ করেন, অধিক দুধ উৎপাদন ব্যবস্থাপনা, লাভজনক খামার, গঠনের ওপর দিনব্যাপী আলোচনায়, গরুর পালনে গৃহ, খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন পদ্ধতি পশুর স্বাস্থ্যসেবা সহ বাস্তব ভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।