দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার হোমনা উপজেলায় গাছ কাটার সময় ওপর থেকে পড়ে রোমান মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার মিঠাইভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রোমান মিয়া একটি গাছে উঠে ডাল কাটার কাজ করছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোমান মিয়ার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।