ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঘোড়াঘাট উপজেলা শাখার উদ্যেগে নির্বাচনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর শনিবার সকাল ১০ টায় ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে উক্ত নির্বাচনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঘেড়াঘাট উপজেলা শাখার সভাপতি মাষ্টার নজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেষ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও বগুড়া গাবতলী শাহজানপুর-৭ আসনের এমপি পদপ্রার্থী গোলাম রব্বানী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেষ করেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা শাখার সভাপতি ও কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেষ করেন, দিনাজপুর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণের সহ সভাপতি রমজান আলী,দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারী ও ১নং বুলাকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমীর ও ঘোড়াঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোফাখখায়ের ইসলাম, ঘোড়াঘাট উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম সেলিম, ঘোড়াঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী সেলায়মান আজাদ, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ২ং পালশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মতলুবুর রহমান, ঘেড়াঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ইবাদুর রহমান প্রমুখ।