ডিমলা (নীলফামারী) সংবাদদাতা: নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার বিকালে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আমীর, আব্দুস সাত্তার। তিনি তার বক্তব্যে বলেন, কর্মীদের গুণাবলী অর্জনের মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্র¯‘ত থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন, “আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ—তাই ঈমানের শক্তি বৃদ্ধি করতে হবে এবং ইসলামী আন্দোলনের কর্মীদের সবসময় এ লক্ষ্য সামনে রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিমলা উপজেলা আমীর মুজিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি কাজি রুকুজ্জামান বকুল। তারা কর্মীদের উদ্দেশ্যে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
সভাপতিত্ব করেন ৭ নং হালিশানি ইউনিয়ন আমীর আসাদুজ্জামান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর জমিনে তাঁর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কাজ করবে—এটি কোনো বিশ্রামের পথ নয়, বরং ত্যাগ ও দায়িত্বের পথ। কর্মীদের মধ্যে আদর্শিক দৃঢ়তা, আত্মশুদ্ধি ও সংগঠনের প্রতি আন্তরিকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।