কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের কমলগঞ্জে একই রাতে ৬টি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একই রাতে ৬টি দোকান চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
সিসি টিভি ফুটেজে ও দোকান মালিকদের সাথে কথা বলে জানা যায় রবিবার (২এপ্রিল) রাতের কোন এক সময়ে দোকানগুলোর শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিটি দোকানে একই ভাবে ক্যাশ ড্রয়ার ভেংগে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়।
এই দোকানগুলো হলো কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রূপষপুর বন্দরবাজারের সুলতানা এন্ড রাহিম ভেরাইটিজ স্টোর, শামীম ট্রেডার্স ও তাইয়্যিবা ভেরাইটিজ ষ্টোর এবং রূপষপুর গ্রামের সেলিম স্টোর। অন্য দুটি দোকান হলো এর পার্শবর্তী এলাকা পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মা ট্রেডার্স ও রাফি ভেরাইটিজ স্টোর। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের এসআই কাওসার আহমদ ঘটানাস্থ পরিদর্শ করে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেলেও এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা বলেন তিনি এবিষয়ে অবগত নন।