রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে তাহমিদ বিন আজাদ ওরফে আলিফ তালুকদার (২৪) নামের এক মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা) এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশ। মাদক ব্যবসায়ী তাহমিদ বিন আজাদ ওরফে আলিফ তালুকদার উপজেলা বিএনপি’র সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ এর ছেলে। নাম বলতে অনিচ্ছু একাধিক ব্যক্তি বলেন, পুলিশ আলিফ তালুকদারের কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার বাবা উপজেলা বিএনপির সভাপতি হওয়ায় দাপটে শহরের বিভিন্ন এলাকায় মাদকের আকরা বসাতেন।

পুলিশ জানায়, মাদকের বিশেষ অভিযানে উপজেলার বাদুরতলা রোড (,খারাকান্দা) এলাকা থেকে উপজেলার বামনকাঠি এলাকার আবুল কালাম আজাদ এর ছেলে তাহমিদ বিন আজাদ ওরফে আলিফ তালুকদার ও পূর্ব রাজাপুর এলাকার শাহ আলম খান এর ছেলে মিরাজুল ইসলাম (২১) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানায়, বিকেলে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলাকালীন সময়ে তাহমিদ বিন আজাদ ও মিরাজুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।