০৮-১০ মে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ INS SUNAYNA বাংলাদেশে আগমন করে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। সফরকালে INS SUNAYNA-এর কমান্ডিং অফিসার Commander Sidrat Chowdhury এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় নৌ এ্যাটাশে Captain Vikramdeep Singh Chauhan গতকাল শনিবার ০৯ মে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে মেরিটাইম লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা, বন্দরের ডিজিটালাইজেশন কার্যক্রম, মেরিন এডুকেশন, বাংলাদেশি নাবিকদের সহজে ভিসা প্রদান, সামুদ্রিক যোগাযোগ উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনাসহ প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্য (হারবার ও মেরিন) ভারতীয় নৌজাহাজের কর্মকর্তা ও নাবিকদের সার্বিক অবস্থান, সফর কার্যক্রম এবং জাহাজের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ওঘঝ ঝটঘঅণঘঅ-এর বাংলাদেশ সফরের সার্বিক সফলতা কামনা করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই শুভেচ্ছা সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের পেশাগত সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতা আরও শক্তিশালী হবে।

সাক্ষাৎকালে বাংলাদেশ নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।