বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া ৭ (শাজাহানপুর-গাবতলী) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানী গতকাল বুধবার কুড়িগ্রাম জেলার আল- ফালাহ্ ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে উপজেলা দায়িত্বশীল সমাবেশে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের প্রাপ্য মর্যাদা তাদের দেয়নি, ফ্যাসিষ্টের এসব কর্মকান্ডের জন্য অবশ্যয় তাদের বিচারের মুখোমুখি করতে হবে, বাংলাদেশের শ্রমজীবি মানুষেরা ঐ সব ফ্যাসিষ্টদের আর রাজনীতির মাঠে দেখতে চায় না, তিনি আরো বলেন ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছারা এদেশের শ্রমজীবী মানুষের ভাগ্যের পরির্বতন সম্ভব নয়। এদেশে ইসলামী শ্রমনীতি কার্যক্রর হলে শ্রমিকদের দুঃখ বেদনা দূর হয়ে যাবে, শ্রমিকেরা মর্যদার সাথে জীবনযাপন করতে পারবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই দেশে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছে।

ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান এর সঞ্চালনায় ও ফেডারেশনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কুড়িগ্রাম-২ আসনের (কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ী উপজেলা) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকারের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।