কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২০ এপ্রিল সকাল ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার জনাব আরিফুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, কলারোয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুল হাসান কামরুল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, কলারোয়া ভেটেনারি সার্জন মোঃ মুরাদ হোসেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মনি প্রমুখ।