সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলায় ঘরের ভেতর থেকে শাকিল (২০) নামে এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে উপজেলার বড়চওনা ইউনিয়নের দেবরাজ গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শাকিল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে শাকিল কাজ করতে সখিপুর উপজেলায় আসেন। দেবরাজ গ্রামের একটি বাড়িতে ৬ জন সহকর্মী নিয়ে ভাড়া থাকতেন তিনি। শাকিল মাত্র চার মাস আগে বিয়ে করেছিলেন।

শ্রমিকদের দলনেতা রাজীব জানান, বেলা সাড়ে ১২টার দিকে শাকিল ঘরের চাবি নিয়ে ভেতরে ঢোকেন। পরে দেড়টার দিকে অন্যান্য শ্রমিকরা খাবার খেতে গিয়ে ঘরের ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।