মীরসরাই সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলার ৯নং ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্যম তালবাড়িয়া গ্রামে এক হতদরিদ্র পরিবারের ঘর নির্মাণে ৪ বান টিন বিতরণ করেন। এতে উপস্থিত ছিলেন মীরসরাই জামায়াতের আমীর মো. নুরুল কবির, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নোমান ফারুক ও ওয়ার্ড সভাপতি মোঃ ইসমাইল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। জামায়াতের আমীর বলেন ইসলাম মানবতার ধর্ম, জামায়াতে ইসলামী সেই মানবিক কাজটি করে থাকেন। মীরসরাই উপজেলার অসংখ্য পরিবার কে এই সহযোগিতা করেছি বর্তমানে ও এই কাজটি অব্যহত রয়েছে, আশা করি আপনারা জামায়াতের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।