দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার দাউদকান্দিতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন দাউদকান্দি হাসানপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সাগর মিয়া (৪০)। তিনি গৌরীপুর ইউনিয়নের স্বল্প পেন্নাই দিঘীরপাড় গ্রামের মৃত মোহন মিয়ার ছেলে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, রাতে গৌরীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনী সাগর মিয়াকে গাঁজাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।