সুবর্ণচর (নোয়াখালী) সংবাদদাতা : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী চরজব্বর ডিগ্রি কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা মরহুম অলি উদ্দিন আহমেদের অষ্টম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত,এ মিলাদ দোয়া, স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি চরজব্বর ডিগ্রি কলেজের অলি উদ্দিন অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে চরজব্বর ডিগ্রি কলেজ।
চরজব্বর ডিগ্রি কলেজের প্রভাষক আবু তাহেরের সঞ্চালনায় ও চরজব্বর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলুর সভাপতিত্বে স্মৃতি চরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, রাজনৈতিবীদ ছায়েদুল হক ভূঁইয়া, চরজব্বর ডিগ্রি কলেজের বিদ্যোৎসাহী সদস্য এডভোকেট সফিক উল্যাহ সুমন, সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, কলেজের সাবেক অধ্যাপক আব্দুল মালেক, মরহুম অলি উদ্দিন আহমেদের পুত্র মাজহার উদ্দিন আহমেদ, রাজু আহমেদ, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্যাহ আল আরিফ, চরজুবিলী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা হেলাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ, শিমুল, আবু বক্কর সিদ্দিক, চরজুবিলী ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, চরজব্বর ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ।