সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১দিন ধরে অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ ফলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও তার স্বজনরা। এই স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র ড্রাইভার প্রেষনে(ডেপুটেশন) টাংগাইল যুক্ত করায় এমনটি ঘটেছে। এ সুযোগে ব্যক্তি মালিকানাধীন এম্বুলেন্সগুলোেেক ৩/৪ গুণ বেশি ভাড়া দিয়ে রোগী ট্রান্সফার করা হয়।

সরেজমিন ঘুরে দেখা যায়, ৫০ শয্যা বিশিষ্ট সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৫-৭ জন রোগীকে রাজধানী ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর প্রয়োজন হয়। গত ৫ এপ্রিল রাতে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন আক্তারের স্বামী রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, অবস্থা গুরুতর হওয়াও তাকে দ্রুত ঢাকায় নেওয়ার প্রয়োজন হলেও বারবার অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার চেষ্টা করেও অ্যাম্বুলেন্স না পেয়ে তাকে বিকল্প ব্যবস্থায় ঢাকা নেওয়া হয়। একটি মাত্র এম্বুলেন্স ও একজন মাত্র ড্রাইভার দিয়ে কোন রকমে এই অতিজরুরী সেবাটি চালু ছিল।