নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিন প্রদান করেছেন। বৃহস্পতিবার (৭ মে) এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য বিভাগের কাছে এসব ভ্যাকসিন হস্তান্তর করেন।
অনুষ্ঠানে এমপি মান্নান বলেন, “জলাতঙ্ক অত্যন্ত ভয়াবহ ও প্রাণঘাতী রোগ। আক্রান্ত হওয়ার পর দ্রুত চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ না করলে রোগীর জীবন হুমকির মুখে পড়তে পারে। মূলত সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজ করা এবং অসহায় রোগীদের দুর্ভোগ কমাতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।”