নরসিংদী জেলা সংবাদদাতা : নরসিংদীর বালুসাইর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রথম শে্িরনর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম (৪০)কে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রবিবার দুপুরে বালুসাইর এলাকায় এ ঘটনাটি ঘটে। শিশুটি বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পথে আবুল কালাম তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এলাকাবাসী আবুল কালামকে আটকের পর তিনি বলেন-আমি ভুল করেছি, ক্ষমা করে দিন। ভুক্তভোগী স্বজনেরা জানান, রবিবার সকালে শিশুটি বিদ্যালয়ে যায়, বিদ্যালয় ছুটি শেষে বাড়ী ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে ধর্ষণকারী তার নিজ ঘরে নিয়ে যায়। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ধর্ষণকারীকে আটক করে। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এঘটনায় উত্তেজিত জনতা ধর্ষণকারীর বাড়ীঘর ভাংচুর করে। আটক আবুল কালাম সদর উপজেলা বালুসাইর এলাকার মৃত হালিম মাষ্টারের ছেলে। এ ঘটনায় স্বজনরা মিছিল বের করে ধর্ষণকারীর ফাঁসি দাবি করেন। মাধবদী থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যাচাই-বাছাইপূর্বক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।