আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আলোচিত কলেজছাত্র অনিক হত্যা মামলার পলাতক মৃত্যুদ-প্রাপ্ত আসামীকে দণ্ডাদেশের ছয় বছর পরে গ্রেপ্তার করেছে পুলিশ কর্মকর্তার শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

এর আগে গতকাল শুক্রবার রাতে তালতলী উপজেলা ফকির হাট এলাকা থেকে আসামী সালাউদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢলুয়া ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আবদুস সত্তার গাজীর ছেলে। এদিকে আসামীর মৃত্যুদ- দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন নিহত অনিকের বাবা সুবল চন্দ্র রায়।

বরগুনা সদর থানার ওসি জগলুল হায়দার হাসান বলেন, মৃত্যুদ-প্রাপ্ত আসামী সালাউদ্দিন গাজি দীর্ঘদিন পার্শ্ববর্তী দেশ ভারতে পলাতক ছিলেন। সম্প্রতি দেশে এসে আত্মগোপনে ছিলেন। সদর থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীকে তালতলীর ফকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।