ফেনী সংবাদদাতা : ফেনীর ফুলগাজী উপজেলার ফুলগাজী বাজারে রোববার রাতে এক ভয়াবহ অগ্নিকা- চারটি দোকান ভস্মীভূত হয়েছে। ফেনী জেলা জামায়াত ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যে গতকাল চার ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা প্রদান করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা জামায়াতের আমীর জামাল উদ্দিন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।