পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হলরুমে এগারসিন্দুর ও বুরুদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী গ্রাম ও কেন্দ্র কমিটির পরিচালকদের নিয়ে কর্মশালা আয়োজন করা হয়।
গত শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখা সহকারী সেক্রেটারি ও নির্বাচন বিভাগের পরিচালক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে এই নির্বাচনি কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর -১ আসনের পরিচালক এবং জেলা বায়তুলমাল সেক্রেটারি এইচ এম লোকমান হোসেন, বিশেষ অতিথি হিসেবে দারসুল কোরআন পেশ করেন কিশোরগঞ্জ -২ (পাকুন্দিয়া - কটিয়াদি) আসনের পরিচালক ও বাংলাদেশ মসজিদ মিশনের জেলা সভাপতি এস এম ইউসুফ।