লালমনিরহাট সংবাদদাতা : নিখোঁজের কয়েক ঘণ্টা পর আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির লাশ ভাতিজার পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৮ এপ্রিল বিকেলে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের আউদিয়ার দোলা মখড়া ঢঢগাছ এলাকার আতাউর রহমানের ছেলে মহিউদ্দিন মিঠুর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ভাতিজা মহিউদ্দিনের ওই পুকুরে শ্রমিকের কাজ করতেন নিহত আপন চাচা আখতার হোসেন।
নিহত আখতার হোসেন ওই উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাঁশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।
পুলিশ জানায়, ওই দিন বাড়ি থেকে বের হয়ে কাজের জন্য পুকুরে নামেন আখতার হোসেন। দুপুরে বাড়িতে ফেরার কথা থাকলেও পরে খোঁজ খবর নিয়ে দেখতে পায় তার দেহ- অর্থেক পানিতে অর্ধেক পুকুরের পাড়ে পরে আছে ।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ধারণা করা হচ্ছে। সে স্টোক হয়ে মারা গেছে।