ফুলবাড়ী, কুড়িগ্রাম : লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে কাশিপুর এবং বালারহাট বিওপির ০২টি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান করবে। উক্ত তথ্যানুযায়ী, ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত ২৩:০০ ঘটিকায় কাশিপুর বিওপির আওতাধীন দক্ষিণ অনন্তপুর এবং ২৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত ০৮:০০ ঘটিকায় বালারহাট বিওপির আওতাধীন নোয়াখালীপাড়া (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে ০২টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানসমূহ চলাকালীন টহল দলের সদস্যরা কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে ভারতীয় গাঁজা ১২.১০০ কেজি এবং ইস্কাফ সিরাপ ১০০ বোতল জব্দ করা হয়।