মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরে মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের সম্মেলন কক্ষে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য দৈনিক দেশ রুপান্তর পত্রিকার মফস্বল সম্পাদক শাহনাজ পলি এবং দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ।