তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাস উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮)এপ্রিল বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে উপজেলার সকল ইউনিয়নের বাচাইকৃত কর্মীদেরকে এ কর্মসূচির আয়োজন করে তিতাস উপজেলা জামায়াত।
অনুষ্ঠানে তিতাস উপজেলা জামায়াতের সেক্রেটারি সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় এবং উপজেলা আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য মোল্লা নাজিম উদ্দীন
এছাড়াও বিভিন্ন সেশনে বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শহিদুল ইসলাম,দাউদকান্দি উপজেলা জামায়াতের আমীর মনিরুজ্জামান বাহালুল, তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সী, সদর কড়িকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে জামায়াত কর্মীদেরকে মানবতার সেবা, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন ও মহান আল্লাহ তা’আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জামায়াত নেতৃবৃন্দরা জানান, বিগত সরকারের সময়ে কর্মীদের নিয়ে বড় কোনো প্রোগ্রাম করা যেতোনা। এখন অনুকূল পরিবেশ তৈরি হওয়ার কারণে দীর্ঘ অনেক বছর পর কর্মীদের নৈতিক মানোন্নয়নের জন্য এই শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।