কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে অন্য স্থানের মতো নলী বিলের পানির নীচে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের বোরে ধান। প্রতিদিনই বাড়ছে বিলের পানি। এখনি ধান কাটতে না পারলে যেনো সবই শেষ হয়ে যাবে। এমনি এক ক্রান্তিলগ্নে নলী বিলের হতদরিদ্র কৃষক আল আমিনের পক্ষে বর্তমানে শ্রমিকের মজুরি দিয়ে পানির নীচ থেকে আধাপাকা ধান কেটে বাড়িতে আনা অসম্ভব হয়ে পড়ে। দিশেহারা হয়ে পড়েন তিনি । যে ভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং বিলের ধান ক্ষেতের পানি বাড়ছে এ অবস্থায় দ্রুত ধান কেটে না আনলে সব ফসলই হয়তো নষ্ট হয়ে যাবে।

এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক আল আমিনের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর তরুণ এমপি সালাউদ্দিন আইউবী।

গতকাল মঙ্গলবার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ও দুর্গাপুর ইউনিয়নের মাঝখানে প্রবাহিত নলী বিলে কৃষক আল আমিনের পানির নীচে তলিয়ে যাওয়া বোরো ধান কাটার নেতৃত্ব দেন তিনি।

সকাল সাড়ে ৮টা সময় তিনি চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও জামায়াতের যুব বিভাগের ২৫/৩০ জন নেতাকর্মী নিয়ে হাঁটু পানিতে নেমে ধান কাটা শুরু করেন এবং বেলা দেড়টা পর্যন্ত কৃষকের প্রায় ১ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।

কৃষকের ধান কাটায় আরো অংশগ্রহণ করেন চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এস এম সোলায়মান, সেক্রেটারি মাওলানা মাইন উদ্দিন, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মাওলানা আনিছুর রহমান, শরীফুল ইসলাম, জামায়াতে ইসলামীর চাঁদপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইফতেখারুল আলম, সিনিয়র সহ সভাপতি শরীফুল ইসলাম গালিব, যুব নেতা তানভীর আহমেদ, সাব্বির হোসেন প্রমুখ।

মানবতাবিরোধী অপরাধ

শামীম ওসমানসহ ১২ জনের

অভিযোগ গঠন আদেশ মুলতবি

হ স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ মুলতবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ আদেশ মুলতবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এদিন মানবতাবিরোধী অপরাধের মামলাটি কার্যতালিকার দুই নম্বরে ছিল।

এদিন ট্রাইব্যুনালে এ মামলায় ১২ আসামীর পক্ষে সরকারি খরচে নিয়োগ পাওয়া (স্টেট ডিফেন্স) আইনজীবীরা হাজির হন। বিচারকার্য শুরুর একপর্যায়ে তাদের উদ্দেশে ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী বলেন, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য গতকাল দিন ধার্য ছিল। তবে আদেশটি মুলতবি করা হলো। সপ্তাহখানেক পর এ আদেশ দেয়া হবে। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, তাসমিরুল ইসলামসহ অন্যরা।

শামীম ওসমান ছাড়া পলাতক অন্যরা হলেনÑ শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

এর আগে, ২৩ এপ্রিল আসামীদের অব্যাহতি (ডিসচার্জ) চেয়ে শুনানি শেষ করেন আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। ১৯ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। শুনানিতে মামলায় আনা তিনটি অভিযোগ তুলে ধরেন তারা। প্রথম অভিযোগ হলো- ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া, ফতুল্লা থানাধীন সাইনবোর্ডসহ আশপাশের এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল, ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়।