টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খারাংখালীতে বজ্রপাতের বিকট শব্দে স্ট্রোক হয়ে মুহাম্মাদ সরওয়ার (৩৭) নামের এক যুবক নিহত হয়েছে বলে জানান পরিবার।

শনিবার (২ মে) দুপুর দেড়টার দিকে হোয়াইক্যংয়ের খারাংখালীর নতুন পাড়া সংলগ্ন লবণ মাঠে কাজ করা অবস্থায় হঠাৎ মূষলধারে বৃষ্টির পাশাপাশি এক আকর্স্মিক বজ্রপাতের বিকট শব্দ অনুভুত হয়। ঐ বিকট শব্দে সরওয়ার পাশ্ববর্তী লবণ মাঠে স্ট্রোক করে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে তাকে দ্রুত হ্নীলা ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। মুহাম্মাদ সরওয়ার স্থানীয় খারাংখালী নতুন পাড়া এলাকার হাজী নুরুল আলমের ছেলে। সে ১ ছেলে ও ২ মেয়েসহ ৩ সন্তানের জনক। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।