আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মতে খাল পুন:খনন ও বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলায় পুন:খাল খননের প্রকল্প উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (১০ মে) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলার জিনইর ঈদগাহ মাঠের পাশে বড়খাড়ি খাল পুন:খনন ও বৃক্ষরোপনের এই কর্মসুচীর উদ্বোধন করেন, প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ঈদ মাঠে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম। এসময় উপ¯ি’ত ছিলেন. সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, মহিউদ্দিন তালুকদার, যুবদল নেতা এসএম জুয়েল রানা, ইউপি সদস্য তাইজুল ইসলাম তাজু, বিএনপি নেতা তোফাজ্জল হোসেন তোফা, সানোয়ার হোসাইন, ফেরদৌস হোসেন, গ্রামবাসি আবু বক্কর ছিদ্দিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা। উল্লেখ্য : এই কর্মসুচীর আওতায় আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের ঈদগাহ বড়খাড়ির খাল হতে দত্তবাড়িয়া হয়ে সাওইল অভিমুখী খাল পুন: খনন ও বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন করা হয়েছে।

গ্রামীণ সড়ক পুনর্বাসন কাজের উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। শনিবার বিকেল ৪টায় উপজেলার রাধানগর এলাকায় “গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্প-২” এর আওতায় শ্রীমঙ্গল জিসি (রাধানগর)- মোহাজেরাবাদ বাজার হয়ে বিষামনি বাজার সড়কের ৫৮৬০ মিটার পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, বিএনপি নেতা মোঃ ইয়াকুব আলী, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুর রকিবসহ এলজিইডি’র বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রকল্প সূত্রে জানা যায়, প্রায় ৫ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৫৫১ টাকা ব্যয়ে সড়কটির পুনর্বাসন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। কাজ শেষ হলে স্থানীয় জনগণের যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে এবং কৃষিপণ্য পরিবহনসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

রাস্তার কাজের উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর টু শ্রীরামপুর নয়াবাজার রাস্তার রামেশ্বরপুর থেকে ১কি.মি. সিসি ব্লগের কাজ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১০ মে) সকালে কাজের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলী আহমদ খান, ইউপি সদস্য এম. এ. মুহিত, কবি ও সাংবাদিক আবদুল হাই ইদ্রিছী, জান্নাত প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যান মো. মনসুর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দকৃত প্রায় ৯৫লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধিন এই ১কি.মি. রাস্তার কাজের নামফলক গত ১৩ মে উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।