বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতা : পেশী শক্তির দৌড়াত্ব আর ক্ষমতার অপব্যবহার করে বিনা উসকানিতে অতর্কিত হামলার শিকার হয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে বেলকুচি উপজেলা জামায়াত নেতা আব্দুল মন্নাফ আলীকে (৪৬)। সন্ত্রাসীরা এই জামায়াত নেতাকে এলোপাতারী কুপিয়ে মৃত ভেবে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।
জানা যায়, গত রোববার রাত ৯টার দিকে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কল্যাণপুর-সর্বতুলসী গ্রামের ছাবেদ আলীর ২য় ছেলে জামায়াত নেতা মোন্নাফকে নিজ বাড়ির সামনে, একই গ্রামের যুবদলের সন্ত্রাসী জাকারিয়া হোসেন জাক্কুর নেতৃত্বে ৫/৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালিয়ে হত্যার উদ্দেশ্যে মাথাসহ সমস্ত শরীরে এলোপাথারী আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ব্যাপক রক্তক্ষরণ ও অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আ. মন্নাফ জামায়াতের নিবেদিত প্রাণ কর্মী ও কল্যানপুর মাঠ মসজিদ ইউনিটের সেক্রেটারী। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, বিএনপির সন্ত্রাসীদের ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন; বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল ও সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম প্রমূখ। নেতৃবৃন্দ,বিএনপির এই সন্ত্রাসী হামলা কোন ভাবেই সভ্য সমাজ ও গণতান্ত্রিক পরিবেশে কাম্য নয় উল্লেখ করে সন্ত্রাসীদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান।