চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলার উদ্যোগে দিনব্যাপি কর্মীদের শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) উপজেলার নাওতলা ইসলামিয়া মাদ্রাসার মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন।

উপজেলা সেক্রেটারি আব্দুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন ছিদ্দীকি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, মো: সাইফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মোশাররফ হোসেন, সহকারী সেক্রেটারি মাসুম শরীফ, মাওলানা ইলিয়াস সরকার, কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার প্রমুখ।