নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা : ৩ মে ঢাকার দোহার উপজেলায় মালিহা নামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ মালিহা দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাবুডাঙ্গি গ্রামের মো. আলীর মেয়ে।

মালিহার চাচা মিজানুর রহমান জানান, মালিহা আউলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আজ রবিবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার পথে বের হন মালিহা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এব্যাপারে দোহার থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি। মালিহার সন্ধান পেলে দোহার থানা বা নিমোক্ত ফোন নম্বরের যোগাযোগের অনুরোধ করেছেন তার পরিবার।

মেয়ের কাকা: ০১৮২৩-৮৬৮৬০৯, মেয়ের ভাই: ০১৬১৩২৩১৮৮৬।