শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা: মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং অসহায়-দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থের চেক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ৫৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাবার (২০ কেজি করে চাল) বিতরণ করা হয়। এছাড়া ২১টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এবং পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল।