আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক সংগ্রাম ও দৈনিক কর্ণফুলী প্রতিনিধি মমতাজ উদ্দিন আহমদ-কে সভাপতি এবং দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালবেলা প্রতিনিধি মো. ইয়াকুব আলী-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন- ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ছৈয়দ আমিন (দৈনিক আমাদের পত্রিকা), সদস্য মো. শাহ আলম (দৈনিক দেশের কথা ও বাংলাদেশ বেতার)।
এছাড়াও কমিটিতে সহযোগী সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে— নয়নমনি তঞ্চঙ্গ্যা (দৈনিক হিমছড়ি), সুমন্ত তংচংগ্যা (দৈনিক দেশ প্রতিদিন/প্রভাতী বাংলাদেশ), মো. নুরুল ইসলাম রাজু (দৈনিক পূর্বদেশ/সকালের বার্তা), মো. আমীর হোসাইন সাদেকী (দৈনিক বায়ান্ন), হামিদ হোসাইন (দৈনিক রাঙামাটি), মো. রেজাউল করিম (দৈনিক নব দিগন্ত/বাংলার সময়), মো. রহমত উল্লাহ (দৈনিক সময়ের কথা), মু. তাওহীদুল ইসলাম (দৈনিক বাংলা) এবং আবু সুফিয়ান (দৈনিক চৌকস)।
সভায় বক্তারা বলেন, মাঠ সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৯৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত আলীকদম প্রেসক্লাব আলীকদমের পাহাড়ি জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে বরাবরের মতোই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার জনমানুষের অধিকার আদায়ে নবগঠিত এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
কলারোয়ায় রাস্তা উদ্বোধন করলেন জামায়াতের পৌর আমীর
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় পৌরসভার আর সি সি ঢালায় রাস্তার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে কলারোয়া উপজেলা জামায়াত অফিস মোড় থেকে মডেল স্কুল পর্যন্ত এ রাস্তাটির উদ্বোধন করা হয়।
কলারোয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের উপজেলা জামায়াত অফিসের মোড় থেকে মডেল স্কুল পর্যন্ত আর সি সি ঢালায় রাস্তাটির উদ্বোধন করেন পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডাঃ ইউনুস আলী বাবু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব তুষার কান্তি দাস, ইন্জিনিয়ার শহিদুল ইসলাম ও রুহুল আমিনসহ পৌর জামায়াতের নেতৃবৃন্দ।