লালপুর (নাটোর) সংবাদদাতা : “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতা প্রসার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

সম্প্রতি লালপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান ভিত্তি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা এবং উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, আব্দুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ মিঠুন এবং ধর্ম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শিমুল ইসলাম।

পুরস্কার বিতরণ

সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে সাপাহার সরকারি কলেজে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

বৃহস্পতিবার(০৭ মে) দুপুরে সাপাহার সরকারি কলেজে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

কর্মশালা

ভোলা : ‘শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা কার্যালয়ে দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সংগঠনের ভোলা জেলা সভাপতি ইসমাইল হোসেন মনিব। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা সেক্রেটারি বেলায়েত হোসেন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক মোঃ হারুনূর রশিদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের সহ-পরিচালক মোঃ মশিউর রহমান।

বক্তারা তাদের আলোচনায় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থায় মানুষে মানুষে কোনো বৈষম্য নেই। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ শ্রমিক—সকলেই সমান মর্যাদার অধিকারী।

বিনামূল্যে চক্ষু ক্যাম্প

মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ব্র্যাক অফিসের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, চাঁদপুর অঞ্চল–১ এর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরিক্ষা ক্যাম্পে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষক্ষ ডাক্তার দ্বারা ৩শ ৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান করা হয়।

বিনামূল্যে চক্ষু পরিক্ষা ক্যাম্পের উদ্বোধন করেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মইনুল হক চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, বরং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এ চক্ষু পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে, যাতে গ্রামের সাধারণ মানুষ সহজে ও বিনামূল্যে চোখের চিকিৎসা নিতে পারেন।

বক্তারা আরো বলেন, ব্র্যাক শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, সমাজ উন্নয়নে মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।