বটিয়াঘাটা সংবাদদাতা : বটিয়াঘাটার আন্ধারিয়া গ্রামের কাজীবাসা নদীতে দস্যুতার ঘটনা ঘটে।উক্ত ঘটনায় ট্রলার মালিক সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা খাইরুল ইসলাম বাদী হয়ে চার জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত নামা ৫/৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়। গঙ্গারামপুর ইউনিয়নস্থ আন্ধারিয়া নাজু সাহেবের ইট ভাটার পূর্ব পাশে কাজীবাছা নদীর কিনারা পাইকগাছার উদ্দেশ্যে বরফ ও মাছ বিক্রির টাকা নিয়ে রাত ০৩.০০ টার সময়। যাওয়ার সময় আসামিগণ দুইটি টলার নিয়ে সামনে ও পিছন দিয়ে ব্যবসায়ী খাইরুল ইসলামের ট্রলারটির গতিরোধ করে ট্রলারে থাকা সকলকে মারপিট করে মারাত্মক জখম করে। বাদী ব্যাবসার কারনে প্রায়ই নদী পথে বাদী তার নিজ ট্রলারে বটিয়াঘাটা থানাধীন কিসমত ফুলতলা আনোয়ার এর বরফ মিল থেকে বরফ নিয়ে পাইকগাছা যাচ্ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
বটিয়াঘাটায় কাজিবাছা নদীতে দস্যুতার ট্রলার মালিক
বটিয়াঘাটার আন্ধারিয়া গ্রামের কাজীবাসা নদীতে দস্যুতার ঘটনা ঘটে।উক্ত ঘটনায় ট্রলার