কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান অসুস্থ হয়ে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে তার দ্রুত সুস্থতা কামনা করে পৃথকভাবে বিবৃতি দিয়েছন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রভাষক মাওলানা রুহুল কুদ্দুসসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।