দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার হোমনা উপজেলার কৃতি সন্তান মো. সুফি উল্লাহ সম্প্রতি পদোন্নতি পেয়ে পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এই সাফল্যে নিজ এলাকা হোমনাসহ পুরো কুমিল্লা জেলায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।জানা গেছে, মো. সুফি উল্লাহ কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার প্রয়াত বিশিষ্ট ব্যক্তি মরহুম মতিউর রহমানের সুযোগ্য সন্তান। কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি ধাপে ধাপে নিজেকে একজন যোগ্য পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।ব্যক্তিগত জীবনে তিনি একটি সুশিক্ষিত ও সম্মানিত পরিবারের সাথে সম্পৃক্ত। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএম নজরুল ইসলাম এনডিসি’র বড় ভাই মরহুম ডা. হানিফ কবিরের ছোট মেয়ের জামাতা। পারিবারিক জীবনেও তিনি সফল—তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।স্থানীয়রা জানান, মো. সুফি উল্লাহর এই অর্জন হোমনার মানুষের জন্য গর্বের বিষয়। তার সততা ও পেশাগত দক্ষতা ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।হোমনা উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মো. সুফি উল্লাহকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও দোয়া জানানো হয়েছে। তার নতুন দায়িত্বে সফলতা কামনা করেছেন এলাকাবাসী।