তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার তিতাস উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শামীম সরকার নবাগত ইউএনও-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাকে তিতাসে স্বাগত জানান। এসময় তারা উপজেলার সার্বিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও কড়িকান্দি সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর আব্দুল্লাহ আল মামুন,তিতাস উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাসেল মাহমুদ, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন
এছাড়াও কড়িকান্দি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক শামীম খান মেম্বার, আবু হানিফ মেম্বার ও জামায়াত নেতা আব্দুল খালেকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নবাগত ইউএনও মাহমুদুর রহমান উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কাজে সবার সহযোগিতা কামনা করেন।