পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন ( PEDP4) প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড় ধরনের মেরামতের জন্য ৬১ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তিনটি প্যাকেজে বিভক্ত এই প্রকল্পের কাজের দায়িত্ব পায় তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে দুটি প্যাকেজের কাজ পায় গোবিন্দগঞ্জের তরফদার ট্রেডার্স, আর একটি প্যাকেজের কাজ পায় গাইবান্ধার এস এম ট্রেডার্স।
১নং প্যাকেজে খামার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ লাখ ১০ হাজার টাকা, বিরামের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ লাখ ৫০ হাজার টাকা,জামালপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ লাখ টাকা।
২নং প্যাকেজে পবনাপুর,পার আমলাগাছী ও গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা।
৩নং প্যাকেজে মহেশপুর, বরিশাল ও পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ লাখ টাকা করে মোট ২১ লাখ টাকা বরাদ্দক দেয়া হয়।
সম্প্রতি মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নি¤œমানের কাজের অভিযোগে এলাকাবাসী কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান দোলন এবং ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিক মো. ফেরদাউছ মিয়া কাজ পরিদর্শন করেন। কাজের মান সন্তোষজনক না হওয়ায় উপসহকারী প্রকৌশলী মো. হেলালুর রহমান হেলাল-কে ফোন করা হলে তিনি বলেন, “প্রাক্কলন অনুযায়ী কাজ হয়েছে, কোনো অনিয়ম হয়নি।”
অন্যদিকে, মেরামত কাজের গুণগত মান ও অগ্রগতি নিয়ে বিদ্যালয়ের অধিকাংশ প্রধান শিক্ষকের অভিযোগ রয়েছে। তারা জানিয়েছেন, কাজের মান অত্যন্ত নি¤œমানের, অনেক বিদ্যালয়ে কাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদার চলে গেছেন, আর তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও পাওয়া যাচ্ছে না।